দিল্লির দিনলিপি
সাইয়েদ আবদুল হাই হাসানী নদবী রহ | অনুবাদ: আবদুল্লাহ আল মুনীর
৳180
৳240
60 টাকা সেভ করুন!
প্রকাশক
নাশাত পাবলিকেশন
পৃষ্ঠা
160
কভার
হার্ডকভার
প্রিন্টেড মূল্য
৳240
বইটি সম্পর্কে
বিখ্যাত নুজহাতুল খাওয়াতির-এর পুঁজি জোগাতে ভারতবর্ষের শ্রেষ্ঠতম লেখক ও ঐতিহাসিক মাওলানা হাকিম আবদুল হাই হাসানি রহ. দিল্লি ভ্রমণ করেন। তখন তিনি নিতান্তই তরুণ। সবে পড়াশোনা শেষ করে নেমেছেন মহাকালের আলোকসন্ধানে৷ দিল্লির আনাচে-কানাচে তিনি ছুটে বেড়িয়েছেন৷ নির্জনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক সুফিসাধক থেকে দরস-তাদরিসের সম্রাট বিজ্ঞ প্রবীণ আলেম—সবার সংস্পর্শেই তিনি বসেছেন। তাদের মস্তিষ্কে সুপ্ত ইতিহাসের অজানা বিরল তথ্য উদ্ধার করেছেন নানা কায়দায়। বিশেষভাবে খুঁজে বেড়িয়েছেন বালাকোটের সিপাহসালার সাইয়েদ আহমদ শহিদ রহ.-এর অনুসারীদের। কত সব বিস্ময়কর তথ্য উদ্ধার করেছেন, লিখে নিয়েছেন—যা পরবর্তীকালে বহু দক্ষহাত ঘুরে দিল্লির দিনলিপিরূপে পাঠকের সামনে হাজির হয়েছে।
তিনি বসেছেন মিয়া নজির হুসাইন দেহলবির দরসে, শায়খুল হিন্দের দস্তরখানে, হাজি আবেদ হুসাইনের মজলিসে, রশিদ আহমদ গাঙ্গুহির খানকায়। তাসাওউফের নানা গূঢ়তত্ত্বের সাথে ঘুরেফিরে সবার কাছে শুনতে চেয়েছেন সাইয়েদ আহমদ শহীদের কথা। ফলে পরবর্তীকালে তার বিখ্যাত এই দিনলিপি হয়ে উঠেছে সুযোগ্য সন্তান মিয়া আলী নদবির 'সিরাতে সাইয়েদ আহমদ শহীদ'-এর সূত্রগ্রন্থ। সাইয়েদ সুলাইমান নদবি যে দিনলিপি প্রথমবার হাতে নিয়েই 'মাআরিফ'-এ ধারাবাহিক প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন।
দিল্লির দিনলিপি একটি ঐতিহাসিক দলিলপত্র। ভারতবর্ষের সুফি ও ইলমি ঘরানার নানা অজানা তথ্য এতে হাজির হয়েছে। উপস্থাপিত হয়েছে সুক্ষ্মদর্শী এক ঐতিহাসিকের দিল্লি, সাহারানপুর, পানিপথ, সেরহিন্দ ভ্রমণের আদ্যোপান্ত৷ বইটি সবার জন্য নয়, তবে যাদের জন্য রচিত—তারা জানেন, এটি হচ্ছে সেই প্রবাদতুল্য, 'মণিমুক্তার মূল্য বোঝেন বাদশাহ কিংবা জওহরি'।