আকাবিরদের দৃষ্টিতে মুফতি ফয়জুল্লাহ রহ.

মাওলানা মুহাম্মাদ আসেম রহ.  |  অনুবাদ: আবদুল্লাহ আল মুনীর

৳110 ৳220 110 টাকা সেভ করুন!
প্রকাশক ইত্তিহাদ পাবলিকেশন
পৃষ্ঠা 128
কভার পেপারব্যাক
প্রিন্টেড মূল্য ৳220

বইটি সম্পর্কে

মুফতি আজম ফয়জুল্লাহ রহ.—বাংলার বুকে জন্মানো সেই উজ্জ্বল তারকা, গোচরে-অগোচরে যার জীবনাদর্শের আলোকচ্ছটায় আলোকিত হয়েছে এদেশের প্রতিটি ঘর। যুগ-যুগান্তর বাঙালি মুসলমানের নিকট চর্চিত হচ্ছেন তিনি। জীবদ্দশায় তিনি চেয়েছিলেন—লোকসমাগম ছেড়ে নির্জনে জ্ঞানসাধনায় নিমগ্ন থাকতে।
সত্যিই পেরেছিলেন তিনি। শুধু জীবদ্দশায়ই নয়, ইন্তেকালের পরও তিনি যতটুকু আলোচিত বা চর্চিত, ততটা লোকমুখে প্রসিদ্ধ নন৷ যার গবেষণায় বিদআতের আঁধার দূর হয়ে সুন্নাতের আলোয় আলোকিত হয়েছে চারিদিক, সেই তিনি বর্ণাঢ্য সংস্কারজীবন শেষে মিলিয়ে গেছেন খুব নীরবে। খ্যাতির শীর্ষে তিনি জীবদ্দশাতেও ছিলেন না, নেই মৃত্যু-পরবর্তী জীবনেও৷ ফিতনার ভয়াল অন্ধকারে ডুবে থাকা এই প্রজন্মের জন্য তার জীবন ও সংস্কার সম্পর্কে জানা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে।
মুফতি আজম ফয়জুল্লাহ রহ. এর জীবন-সংক্রান্ত সবচেয়ে মকবুল গ্রন্থগুলোর একটি—'মুফতি আজম আকাবিরে উম্মাত কি নজর মে'। তাকে জানতে হলে এই বইটি অনিবার্য। বইটির লেখক মাওলানা আসেম রহ. দীর্ঘজীবন কাটিয়েছেন মুফতি আজমের সান্নিধ্যে। তাকে দেখেছেন৷ তাঁর ব্যাপারে আকাবির-বুযুর্গদের মূল্যবান মতামতগুলো সংকলন করেছেন৷