সূচীপত্র

দিনলিপি

বিড়ালের ঝগড়া

24 December, 2025
মধ্যরাতে দুই বাসার মধ্যবর্তী চিপায় যখন হুলো বিড়ালরা বিকট চিৎকারে ঝগড়া বাঁধায়, আমার বড্ড ভয় করে। চোখের ক্লান্তিতে আর পারি না। সারারাত লিখতে পারতাম যদি! আসলে সারারাত চাইলেই লেখা যায় না। লেখা হচ্ছে খোদাপ্রদত্ত জিনিস। মাথায় এসেছে তো লিখছি, মাথা শূন্য তো লিখতে পারছি না। যেমনটা আজ হলো। মোটে দু-পৃষ্ঠা লিখেছি। এভাবে চলতে থাকলে কবে নাগাদ শেষ হবে শরিয়তনামা? বইটির প্রতি দিনদিন অতিরিক্ত প্রত্যাশা করে বসছি। এটা সুখকর নয়।
২৯. ০৫. ২০২৩
রাত ১টা ৩৪ মিনিট

শেয়ার করুন

guest
2 Comments
Oldest
Newest Most Voted

সম্পর্কিত পোস্ট